আটঘরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

2026-08-16T20:14:45+00:00
2026-08-16T20:14:45+00:00
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ১৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী ও আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মওলানা জহুরুল ইসলাম খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। মৎস্য খামারিদের পক্ষে বক্তব্য দেন চাঁদভা এলাকার সফল মৎস্য খামারি আবু তাহের।

অনুষ্ঠানে সফলতার স্বীকৃতি হিসেবে তিনজন সফল মৎস্য খামারিকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- চাঁদভা এলাকার সফল মৎস্য খামারি আবু তাহের, শ্রীকান্তপুর গ্রামের আমানত আলী এবং পারখিদিরপুরের মৎস্য খামারি নাজমা শারমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বাকি বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, হিসাবরক্ষণ কর্মকর্তা সুরাইয়া খানম, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মওলানা আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মওলানা নকিবুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা আব্দুল আলিম মাসউদ, উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী খোকন বিশ্বাস ও অফিস সহকারী খালেদ সাইফুল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী, মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত আটঘরিয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy