জলঢাকা হাসপাতালে অ্যাম্বুলেন্স ব্যবহারে ভোগান্তি, মানববন্ধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন,অ্যাম্বুলেন্স ব্যবহারে ভোগান্তি, রেফার রোগীদের দূর্ভোগ,রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদান এবং

2026-08-17T13:41:45+00:00
2026-08-17T13:41:45+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
জলঢাকা হাসপাতালে অ্যাম্বুলেন্স ব্যবহারে ভোগান্তি, মানববন্ধন
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৪১ পিএম   (ভিজিট : ১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন,অ্যাম্বুলেন্স ব্যবহারে ভোগান্তি, রেফার রোগীদের দূর্ভোগ,রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদান এবং হাসপাতালে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) শেষ বিকেলে হাসপাতাল গেট সংলগ্ন গোলচত্ত্বর এলাকায় মাথাভাঙ্গা সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মনিরুজ্জামান মিঠুর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাবিবুল্লাহ্,মিজানুর রহমান, আবদুল্লাহ্, ফিরোজ মাষ্টার, হাসানুর রহমান, জাহাঙ্গীর আলম, মেহেদী হাসানসহ আরও অনেকে। 

বক্তরা হাসপাতালের সেবার মান নিয়ে বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন, দুটি অ্যাম্বুলেন্স থাকলেও সেটা রোগীরা ব্যাবহার করতে পারে না। এক্সরে মেশিন অকেজো, টেষ্টের মেশিন গুলো চলে না। ডাক্তাররা রোগীর আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করেন না। সামান্য বিষয়েও রোগীকে রংপুরে রেফার করেন।

বর্তমান এই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদানের পর থেকে হাসপাতালের এই বেহাল দশা। তাই অবিলম্বে দ্বায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তাকে বদলি করে এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করাসহ এইসব সমস্যা সমাধানের আহবান জানানো হয় উক্ত মানববন্ধনে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy