পদ্মায় ট্রলার ডুবি, সাঁতরে প্রাণে বাঁচলেন চালকসহ সহকর্মীরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীস্থ পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে প্রমত্ত্বা পদ্মা নদীতে বালুবাহী একটি ট্রলার (বাল্কহেড) ডুবে গেছে। এসময় ঐ ট্রলারে থাকা

2026-08-17T14:26:11+00:00
2026-08-17T14:26:11+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
পদ্মায় ট্রলার ডুবি, সাঁতরে প্রাণে বাঁচলেন চালকসহ সহকর্মীরা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ০)
পদ্মায় ট্রলার ডুবি
X

পদ্মায় ট্রলার ডুবি

ঈশ্বরদীস্থ পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে প্রমত্ত্বা পদ্মা নদীতে বালুবাহী একটি ট্রলার (বাল্কহেড) ডুবে গেছে। এসময় ঐ ট্রলারে থাকা চালকসহ মোট ৫ জন সাঁতরে নদীর তীরে উঠে প্রাণে রক্ষা পেয়েছে। 

রোববার (১৬ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, রবিবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজ এলাকা দিয়ে বালু বোঝাই ট্রলারটি চলছিল।  

হঠাৎব্রিজের নিচে এসে থেমে যায় এবং পানিতে তলিয়ে যেতে থাকে। একপর্যায়ে ট্রলারের এক মাথা পুরো পানিতে তলিয়ে গিয়ে অপর মাথা আকাশের দিকে ভাসতে ভাসতে পুরোপুরি পানিতে তরিয়ে যায়। বিষয়টি হার্ডিঞ্জব্রীজ এলাকায় বেড়াতে আসা কয়েকশত মানুষ প্রত্যক্ষ করেন।

এসময় ট্রলারে থাকা চালক ও তার ৪ সহকর্মী পরিস্থিতি বেগতিক দেখে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরে নদীপারে উঠে প্রাণে বেঁচে যায়। 

লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার শফিকুল ইসলাম বলেন, ঠিক কি কারণে ট্রলারটি ডুবেছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। উদ্ধারকারী দলকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন ও তলিয়ে যাওয়া ট্রলারটি উদ্ধার করলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy