সাঁথিয়ায় বেড়েছে ডাকাতি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়া উপজেলার চকনন্দনপুর মৎস্য খামারের পাশে অলিম্পিক গ্রুপের কর্মীদেরকে মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল

2026-08-17T14:07:26+00:00
2026-08-17T14:07:26+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় বেড়েছে ডাকাতি
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়া উপজেলার চকনন্দনপুর মৎস্য খামারের পাশে অলিম্পিক গ্রুপের কর্মীদেরকে মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ডাকাতি করে নিয়ে গেছে একদল ডাকাত। 

জানা যায়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে অলিম্পিক কোম্পানির সেলসম্যান শাকিল হোসেন ও তার ড্রাইভার আবু মোসা সাঁথিয়া উপজেলার নন্দনপুর বাজার থেকে বেড়ার উদ্দেশ্যে রওনা দেন। চ

কনন্দনপুর মৎস্য খামারের কাছাকাছি এলাকায় আসলে একদল ডাকাত তাদের ২ জনকে মারপিট করে ৪০ হাজার নগদ টাকা, ২ টা মোবাইল ফোন ও মালামাল নিয়ে যায় ডাকাতরা।ডাকাতি করার সময় কয়েকজন পথচারী উপস্থিত হলে ডাকাতি শেষ করে ডাকাতরা বীরদর্পে চলে যায়।

এলাকাবাসী জানান, সাঁথিয়ার কাশীনাথপুর ইউনিয়নের আতরশোভা গ্রামে আলমগীর নামের এক ব্যবসায়ীর দোকানে ও বাড়িতে তিন বার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। 

আজকে আবার সড়কে ডাকাতি ও মারপিট করে সব কেড়ে নিয়ে গেছে অলিম্পিক কোম্পানির সেলসম্যানদের। সন্ধ্যা নামলেই সাঁথিয়া বাজারের আনাচকানাচে মাদকের হাট বসে।পুলিশ সব জেনেও ২/১ জন চুনোপুঁটিকে ধরলেও মাদকের ডিলাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে অদৃশ্য কারণে।

অলিম্পিক কোম্পানির বেড়া শাখার ডিলার সাইফুল ইসলাম বলেন, আমার সেলসম্যান এবং ড্রাইভারকে ডাকাত দল মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।আমার সেলসম্যান শাকিলকে দিয়ে সাঁথিয়া থানায় জিডি করেছি।

সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, আমার কাছে কোন অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে বিষয়টা দেখবো। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy