প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:৩১ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭শত পিস ইয়াবা ট্যাবলোটসহ মোঃ বাপ্পী হোসেন সাইফুল (২৫)কে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ।
সোমবার রাত আড়াইটার দিকে হাসানপুর বাজার ওমর ফারুক এর চা দোকান এর সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর আব্দুল মান্নানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় ফৌর্সসহ হাসনপুর বাজার এলাকায় অভিষান চালিয়ে মোঃ বাপ্পী হোসেন প্রকাশ সাইফুল (২৫),গ্রেপ্তার করে এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক নাহিদ আহমেদ সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাসানপুর বাজার থেকে মাদক ব্যাবসায়ী বাপ্পী হোসেন সাইফুল (২৫)কে গ্রেপ্তার করি এসময় তার কাছ থেকে ৭শত পিস ইয়াবা পাওয়া যায়, এঘটনায় থানায় মাদক আইনে মামলা শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।