কুড়িগ্রামে স্কুলে শিক্ষকরা নিয়মিত আসেন না, লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলে অবস্থিত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি না থাকা

2026-08-17T17:27:21+00:00
2026-08-17T17:31:24+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে স্কুলে শিক্ষকরা নিয়মিত আসেন না, লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৫:৩১ পিএম  (ভিজিট : ২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলে অবস্থিত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি না থাকা এবং শ্রেণিকক্ষ বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ দেখতে পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে বিক্ষোভে নামে। এ সময় তারা বন্ধ দরজা লাথি দিয়ে খোলার চেষ্টা করে এবং বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা সকালে স্কুলে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও কোনো শিক্ষক আসেননি এবং সব কক্ষ বন্ধ দেখতে পায়। দিনের পর দিন এমন অবহেলার শিকার হয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে নিয়ে শ্রেণিকক্ষের দরজায় লাথি মেরে অভিনব উপায়ে প্রতিবাদ করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এসে শিক্ষার্থীদের শান্ত করেন।
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, শিমুলগাছ খাতুন ও সামসুন্নাহার জানায়, শিক্ষকরা দিনের পর দিন স্কুলে আসেন না এবং সঠিক সময় পাঠদান করেন না। শিক্ষকরা যাতে নিয়মিত স্কুলে আসেন ও সঠিক পাঠদান নিশ্চিত করেন, সেই লক্ষ্যেই তারা আন্দোলনে নেমেছে।

স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, বিদ্যালয়টির পাঁচজন শিক্ষকের কেউই নিয়মিত আসেন না। বিশেষ করে বর্তমান প্রধানশিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেয়ার পর থেকে এই চরম অবহেলা ও অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, ঘটনাটি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy