প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:০০ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে অত্র বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনীতিবিদ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।
সহকারী শিক্ষক কাজী সাফিয়া খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. কফিল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. ফকরুল আলম, সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ইকবাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দীন, পৌরসভা ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া, বিদায়ী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম,শিক্ষক খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে তোমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, আলোকিত ও মানবিক মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়েও আরও ভালো ফলাফল অর্জনের জন্য এখন থেকেই মনোযোগী হতে হবে।
পরে অত্র বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ১৩ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, আয়া খোরশেদা বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।