শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ শুভ উদ্বোধন
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:০১ পিএম (ভিজিট : ১)

X
ছবি: প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে একটি র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল-আমীনের সভাপতিত্বে উপজেলা মৎস্য অফিসার রজব আলীর সঞ্চালনায় আলোচনা সভা শেষে সফল তিনজন মৎস্য চাষিকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
পরে উপজেলার পুকুরে মাছ ছেড়ে দিয়ে কর্মসূচির সভাপতি জাতীয় মৎস্য পক্ষ শুভ উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন ।