সৈয়দপুরে ভেজাল জুস তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:১৫ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৫:১৮ পিএম (ভিজিট : ২)

X
২০ হাজার টাকা জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে কেমিক্যাল দিয়ে ভেজাল জুস তৈরির অভিযোগে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বাজারের বিসমিল্লাহ্ আয়ুুর্বেদিক সালসা জুস ঘর’ নামে এক দোকানের মালিকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় এক ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ভেজাল জুস তৈরির সত্যতা পাওয়ায় ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩ সালের ৩৬ ধারায় উল্লেখিত দোকানের মালিকের ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালতের বিচারক সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাবিবর হোসেন।