অনুপম-প্রশ্মিতার ঘর আলো করে এলো পুত্রসন্তান

বুলেটিন ডেস্ক

বিনোদন

টলিপাড়ার জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় ও গায়িকা প্রশ্মিতা পালের সংসারে এসেছে নতুন অতিথি। কোলজুড়ে ফুটফুটে

2026-08-17T17:54:45+00:00
2026-08-17T17:54:45+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
অনুপম-প্রশ্মিতার ঘর আলো করে এলো পুত্রসন্তান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

টলিপাড়ার জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় ও গায়িকা প্রশ্মিতা পালের সংসারে এসেছে নতুন অতিথি। কোলজুড়ে ফুটফুটে পুত্রসন্তান আসার সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই সংগীত দম্পতি।

অনুপম ও প্রশ্মিতা যৌথভাবে একটি কার্ড শেয়ার করে অনুরাগীদের সুখবরটি জানান। সেখানে তারা লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের পুত্রসন্তান জন্মের খবর জানাচ্ছেন। সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা।

প্রশ্মিতা সন্তানসম্ভবা—এমন গুঞ্জন সংগীত অঙ্গনে বেশ কিছুদিন ধরেই ছিল। তবে ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টি প্রকাশ্যে না এনে নিজেদের মধ্যেই রাখতে চেয়েছিলেন অনুপম ও প্রশ্মিতা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন অতিথির আগমনের খবর নিজেরাই জানালেন তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২ মার্চ বেশ ঘরোয়া আবহেই রেজিস্ট্রি ও আইনি বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু করেছিলেন অনুপম ও প্রশ্মিতা। এটি অনুপমের তৃতীয় বিয়ে হলেও দুজনেরই সংগীত অঙ্গনে দীর্ঘদিনের যাতায়াত ছিল। সহকর্মী থেকে বন্ধুত্ব, আর সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে।

কাকতালীয়ভাবে, ২০২১ সালে অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া চক্রবর্তী। গত বছর জুন মাসে পরমব্রত-পিয়া দম্পতির কোলজুড়েও এসেছে পুত্রসন্তান। এবার টলিপাড়ার সেই 'বেবি বয়'দের তালিকায় যোগ দিলেন অনুপম-প্রশ্মিতার ছেলেও।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy