আসছে জান্নাত ৩, ইমরান হাশমিকে ঘিরে বাড়ছে কৌতূহল

বুলেটিন ডেস্ক

বিনোদন

বলিউড তারকা ইমরান হাশমির বহুল আলোচিত রোমান্টিক সিনেমা ‘জান্নাত’-এর ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরতে যাচ্ছে। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, সিনেমাটির

2026-08-17T18:00:57+00:00
2026-08-17T18:00:57+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
আসছে জান্নাত ৩, ইমরান হাশমিকে ঘিরে বাড়ছে কৌতূহল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ১)
ইমরান হাশমি
X

ইমরান হাশমি

বলিউড তারকা ইমরান হাশমির বহুল আলোচিত রোমান্টিক সিনেমা ‘জান্নাত’-এর ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরতে যাচ্ছে। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, সিনেমাটির তৃতীয় কিস্তি ‘জান্নাত ৩’ নির্মাণের পরিকল্পনা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে ‘জান্নাত ৩’-এর চিত্রনাট্য তৈরির কাজও শুরু হয়েছে। তবে সিনেমাটির অভিনয়শিল্পী, নির্মাতা ও শুটিং শুরুর সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। রোমান্স, আবেগ ও অপরাধজগতের গল্পের মিশেলে নির্মিত সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এর সাফল্যের ধারাবাহিকতায় ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’।

দীর্ঘ বিরতির পর এবার তৃতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনার খবর সামনে আসায় ইমরান হাশমির ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ‘জান্নাত ৩’-এ আগের গল্পের ধারাবাহিকতা কতটা থাকবে কিংবা নতুন গল্পে দর্শকদের কীভাবে চমক দেওয়া হবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

কুণাল দেশমুখ পরিচালিত ও মুকেশ ভাট প্রযোজিত রোমান্টিক ক্রাইম ড্রামাটিতে ইমরানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাল চৌহান। মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। বিশেষ করে সিনেমার গানগুলো এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জান্নাত ৩’ নিয়ে কথা বলেছেন প্রযোজক বিশেষ ভাট। তাকে সিনেমাটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আওয়ারাপন ২’-এর পর ‘জান্নাত ৩’ নিয়ে ভাবছেন তিনি।

চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে বিশেষ ভাট বলেন, এ বিষয়েই বর্তমানে কাজ চলছে। অর্থাৎ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তৈরির প্রক্রিয়া এখনো চলমান। একই সাক্ষাৎকারে ‘আওয়ারাপন ২’ নিয়েও কথা বলেন বিশেষ। 

তার দাবি, সিনেমাটি শুধু দ্রুত ব্যবসা করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়নি। বরং নিজেদের অর্থ বিনিয়োগ করেই সিনেমাটি তৈরি করা হয়েছে। মুক্তির আগে কোনো পরিবেশক সিনেমাটি কিনতে আগ্রহ দেখাননি বলেও জানান তিনি। তবে সিনেমাটি নির্মাণের পর বাজারে আগ্রহ তৈরি হয়।

২০০৮ সালের ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘জান্নাত’। সিনেমায় ইমরান হাশমি অভিনয় করেন অর্জুন দীক্ষিত চরিত্রে। দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখা অর্জুন প্রথমে ছোটখাটো জুয়ার সঙ্গে যুক্ত থাকলেও পরে ক্রিকেট বুকিংয়ের বড় চক্রে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। অন্যদিকে জোয়া চরিত্রে অভিনয় করেন সোনাল চৌহান। তাদের প্রেম ও অপরাধজগতের টানাপোড়েন ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প।

‘জান্নাত’র সাফল্যের পর ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’। কুণাল দেশমুখ পরিচালিত এই সিনেমাতেও ইমরান হাশমি ছিলেন। তার সঙ্গে অভিনয় করেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

এবার তৃতীয় কিস্তির খবর সামনে আসায় ইমরান হাশমির ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তবে ‘জান্নাত ৩’-এ ইমরান হাশমি থাকছেন কি না, কিংবা থাকলে তার চরিত্র কী হবে- এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে প্রযোজকের বক্তব্যে পরিষ্কার, ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় নিয়ে কাজ শুরু হয়েছে। ফলে দীর্ঘ অপেক্ষার পর অর্জুন দীক্ষিতের সেই জগতে দর্শক নতুন করে ফিরতে পারবেন কি না, এখন সেটিই দেখার বিষয়।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy