
X
আইন শৃঙ্খলা কমিটির সভা
বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে সভাটি হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৬ বগুড়া- ১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মিকাইল ইসলাম।
উক্ত সভায় মাদক, রাস্তায় যানজট, বাল্য বিবাহ, জমিজমা সংক্রান্ত বিরোধ, পৌরসভার চলমান ড্রেনের কাজের স্হবিরতা, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও দিক নির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া সারিয়াকান্দি উপজেলাকে বগুড়া জেলার মাঝে একটি মডেল উপজেলা হিসেবে গঠনের দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে কাজ করার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.মাহবুব হোসেন সরদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম. আছাদুজ্জামান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মো. জহুরুল ইসলাম , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আলিম, খাদ্য নিয়ন্ত্রক আবু সম্রাট, সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহাদত হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আকতারুজ্জামান, সাংবাদিক মো.হারুনুর রশিদ প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। সভা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।