নারী শিক্ষার প্রসারে সুফিয়া-মতিন মহিলা কলেজ উজ্জ্বল দৃষ্টান্ত

বানিয়াচং প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, “আমাকে শিক্ষিত একজন মা

2026-08-17T19:13:11+00:00
2026-08-17T19:13:11+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
নারী শিক্ষার প্রসারে সুফিয়া-মতিন মহিলা কলেজ উজ্জ্বল দৃষ্টান্ত
বানিয়াচং প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ০)
ডা. সাখাওয়াত হাসান জীবন
X

ডা. সাখাওয়াত হাসান জীবন

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, “আমাকে শিক্ষিত একজন মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব”— ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের এই উক্তির বাস্তব প্রতিফলন ঘটছে বানিয়াচংয়ের সুফিয়া-মতিন মহিলা কলেজে। নারী শিক্ষার প্রসার ও শিক্ষিত জাতি গঠনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় সুফিয়া-মতিন মহিলা কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, বানিয়াচংয়ের কৃতী সন্তান ও স্কটল্যান্ড প্রবাসী এম এ মতিন খান (ওবিই) সুফিয়া-মতিন মহিলা কলেজ এবং সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করে এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছেন। এ দুটি প্রতিষ্ঠানকে ঘিরে তাঁর অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমানে সুফিয়া-মতিন মহিলা কলেজে এক হাজারেরও বেশি ছাত্রী অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কলেজে শহীদ মিনার নির্মাণ, স্নাতক পর্যায়ে শিক্ষকদের এমপিওভুক্তকরণসহ বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।

কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ফয়সলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী রহমান।

এসময় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, প্রভাষক শিব্বির আহমদ এবং শিক্ষার্থী লাহুমা চৌধুরী।

মতবিনিময় সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy