প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:২৩ পিএম (ভিজিট : ১)

X
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী
নীলফামারীর সৈয়দপুরে পূবালী স্কাউটস্ এন্ড বিজ্ঞান ক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার (১৬ আগস্ট) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল-সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেককাটা, আলোচনা সভা, সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া-মাহফিল।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় এ কর্মসূচীর অংশ হিসাবে এক আলোচনা ও স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য বিএনপি’ নেতা, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সদস্যরে স্মৃতিচারণ ও ক্লাবের প্রতিষ্ঠাকালীন ইতিহাস ধরে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বুলবুল, রেজওয়ানুল করিম রিফাত, কুতুব উদ্দিন আলো, এস.কে কাইয়ুম, রাসেদুল ইসলাম জাস্টিস, হারুন অর রশিদ, শাহীন, জলিল ও সাইফুল ইসলাম পলাশ প্রমূখ।