ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।সোমবার (১৭ আগস্ট) সকাল ৯ টা হতে

2026-08-17T19:50:20+00:00
2026-08-17T19:50:20+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ০)
চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ
X

চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় ভোলার সদর থানাধীন ১১ নং ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। 

উক্ত মেডিকেল ক্যাম্পেইন-এ ২৯৬ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। 

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা  লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে  জানান।

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে এবং বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy