সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে আজ জামায়াতের সংবাদ সম্মেলন

বুলেটিন ডেস্ক

রাজনীতি

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসের কর্মকাণ্ড ও সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ

2026-08-18T12:03:24+00:00
2026-08-18T12:03:24+00:00
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
   
সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে আজ জামায়াতের সংবাদ সম্মেলন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসের কর্মকাণ্ড ও সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

‘বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে সরকারের গত ছয় মাসের কার্যক্রম, বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জামায়াতের মূল্যায়ন তুলে ধরা হবে।

সোমবার (১৭ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy