প্রকাশ: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ৫:১৬ পিএম (ভিজিট : ২৯৩)

X
২০২০ সালে ভারতের জনহিতৈষীর তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন ভারতীয় বিশিষ্ট শিল্পপতি এবং লোকহিতৈষী ব্যক্তিত্ব আজিম প্রেমজি। ভারতীয় বহুজাতিক কোম্পানি উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৭৫ বয়সী এই ব্যক্তি এ বছর ৭ হাজার ৯০৪ কোটি ভারতীয় রুপি দান করেছেন । এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘এডেলগিভ হিউরান ইন্ডিয়া ফিলানথ্রোপি লিস্ট ২০২০’ অনুযায়ী শীর্ষস্থান পেয়েছেন আজিম প্রেমজি। প্রতিদিনের হিসাবে তার দানের পরিমাণ ২২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ২৫ কোটি টাকার বেশি।
আজিম প্রেমজির ছেলে রিশাদ প্রেমজি এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমার বাবা সবসময় বিশ্বাস করেন, তিনি তার সম্পদের মালিক নন। তিনি এসব সম্পদের একজন তত্ত্বাবধায়ক মাত্র। আমরা যে সমাজে বাস ও কাজ করি, সে সমাজও উইপ্রোর অবিচ্ছেদ্য অংশ।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব নাদার। সমাজসেবায় তার পরিবারের দানের পরিমাণ ৭৯৫ কোটি রুপি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি। তিনি ও তার পরিবারের দানের পরিমাণ ৪৫৮ কোটি রুপি।এ ছাড়া চতুর্থ স্থানে থাকা কুমার মঙ্গলম বিড়লার চলতি বছর দানের পরিমাণ ২৭৬ কোটি রুপি। পঞ্চম স্থানে বেদান্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল আগরওয়াল। অনিল ও তার পরিবার ২১৫ কোটি রুপি দান করেছেন।
উল্লেখ্য, আজিম হাশিম প্রেমজী ভারতের মুম্বাই শহরে ২৪ জুলাই ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ ভারতের গুজরাটের একটি পার্শী সম্ভ্রান্ত পরিবারের অন্যতম অংশ ছিলেন। তার পিতামহ একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন এবং তিনি মায়ানমার এর চাউল রাজা নামে পরিচিত ছিলেন। বিভক্তির পরে জিন্নাহ পাকিস্তান আসতে তার পিতামহ আমন্ত্রণ জানানো হলে তিনি তা প্রত্যাখান করেন এবং ভারতে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। সফটওয়্যার শিল্পে ভারতীয় নেতাদের অন্যতম একজন হিসাবে বৈচিত্রতা এবং উত্থান বৃদ্ধির মধ্যে দিয়ে বিগত চার দশক ধরে কোম্পানী পথনির্দেশক হিসেবে কাজ করছেন। ২০০০ সালে তিনি এশিয়াউইক কর্তৃক বিশ্বের ২০ জন সবচেয়ে প্রভাবশালী পুরুষ এর ভোট পেয়েছিলেন। তিনি দু'বার টাইম ম্যাগাজিন কর্তৃক ১০০ জন সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় অন্তুভূক্ত হয়েছিলেন; যাতে করে প্রথমবার ২০০৪ সালে এবং দ্বিতীয়বার ২০১১ সালে নির্বাচিত হন। প্রেমজীর উইপ্রোতে ৭৫% শতাংশ মালিকানা রয়েছে এবং এছাড়াও তিনি একটি প্রাইভেট ইকুইটি ফান্ড প্রেমজিউনভেস্ট এর মালিক। যেটি তার ব্যক্তিগত পোর্টফোলিও থেকে মার্কিন ডলার ১ বিলিয়ন বিনিময়ে পরিচালিত হয়ে থাকে। ফোর্বস এর ২০১৮ প্রতিবেদন অনুযায়ী তিনি বর্তমানে ভারতের তৃতীয় ধনবান ব্যক্তি এবং বিশ্বের ৫৮তম ধনী। ২০১৯ সালে ফোর্বসের বিশ্বজোড়া কোটিপতি তালিকায় ৩৬তম তিনি । তার সম্পত্তির পরিমাণ ২২.৬ বিলিয়ন মার্কিন ডলার।