প্রকাশ: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ৪:২৭ পিএম আপডেট: ২৫.০১.২০২২ ৫:১৬ পিএম (ভিজিট : ২৩৫)

X
গাড়ির নতুন টায়ারে সাধারণত কাঁটার মতো কিছু অংশ বেরিয়ে থাকে। কখনো কী ভেবেছেন, নতুন টায়ারে এগুলো কেন থাকে বা সেগুলো বাইরে বের করে রাখার কারন কি?
টায়ারের বাইরে কাঁটার মতো রাবারের অংশগুলোকে ভেন্ট স্প্রেউ বলা হয়। যা নতুন টায়ারে দেখতে পাওয়া যায়। এগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয় না বা এগুলো একটা টায়ারের কার্যক্ষমতাও বাড়ায় না। একটি টায়ার কিওর করার সময় এগুলো তৈরি হয়।
টায়ার কিওরিং হচ্ছে একটা পদ্ধতি যেখানে নরম রাবার দিয়ে তৈরি গ্রীন টায়ারকে চাপ ও তাপের সাহায্যে ভলকানাইজ করে দৃঢ় করা হয় ও টায়ারটাকে অন্তিম রূপে নিয়ে আসা হয়।
কিওরিং প্রক্রিয়াটি এক ধরনের টায়ার কিওরিং প্রেসের মধ্যে ঘটানো হয়। এই প্রক্রিয়ায় গরম জল বা বাষ্প ব্লাডারের মধ্যে প্রবেশ করিয়ে গ্রীন টায়ারের উপর উচ্চ চাপ ও তাপ প্রয়োগ করা হয় ফলে গ্রীন টায়ারটা ছাঁচের আকৃতি পায় সঙ্গে সঙ্গে ভলকানাইজ হয়ে এটা তৈরি টায়ারের আকৃতি ও শক্তি পায়।