যে দেশে নারীদের পিরিয়ডকালীন পণ্য ফ্রী

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

নারীদের অন্য সব শারীরবৃত্তীয় কাজের মতোই সাধারণ বিষয় হল পিরিয়ড বা মাসিক। যদিও সমাজের একটা বড় অংশে এখনো

2022-01-26T15:45:04+00:00
2022-01-26T15:45:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যে দেশে নারীদের পিরিয়ডকালীন পণ্য ফ্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২, ৩:৪৫ পিএম   (ভিজিট : ২৭৪)
X



নারীদের অন্য সব শারীরবৃত্তীয় কাজের মতোই সাধারণ বিষয় হল পিরিয়ড বা মাসিক। যদিও সমাজের একটা বড় অংশে এখনো মাসিক সংক্রান্ত কথাবার্তা নিষিদ্ধ গল্পের মধ্যেই পড়ে। স্বাস্থ্যসম্মত এই স্যানিটারি প্যাডের ব্যবহার শুধু আর্থিকভাবে সচ্ছল ও সচেতন মেয়েদের ভেতরেই সীমাবদ্ধ এখনও। সর্বসম্মতিক্রমে এবার স্যানিটারি ন্যাপকিনসহ পিরিয়ডের বিভিন্ন পণ্য প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে দেওয়া হবে। এই ধরনের উদ্যোগ বিশ্বে এই প্রথম পার্লামেন্টে পাশ হয়ে পদক্ষেপ গ্রহন করল স্কটল‌্যান্ড দেশটি।  

বিভিন্ন সমীক্ষাতে দেখা গিয়েছে, একবিংশ শতাব্দীর প্রথম দু’টো দশক পার করে এসেও ছবিটা বদলায়নি কোন দেশেই। এখনও নানা কুসংস্কার ও সামাজিক ট‌্যাবুর ফাঁদে তৃতীয় বিশ্বের বহু দেশেরই ছবিটা প্রায় একরকম। কিন্তু প্রথম বিশ্বের অন‌্যান‌্য দেশকে এক ধাক্কায় পিছনে ফেলে নতুন নজির সৃষ্টি করল স্কটল‌্যান্ড। স্কটিশ পার্লামেন্টে ‘পিরিয়ড প্রোডাক্ট (ফ্রি প্রভিশন) আইন’ পাশ হল। এর ফলে সমস্ত সরকারি প্রতিষ্ঠান, সমস্ত মহিলাকে স‌্যানিটারি প্রোডাক্ট অর্থাৎ ন‌্যাপকিন এবং ট‌্যাম্পনের মতো ঋতুকালীন সুরক্ষার জন‌্য প্রয়োজনীয় দ্রব‌্য যখনই তাঁদের প্রয়োজন হবে বিনামূল্যে তার জোগান দেবে।

একটি ভিডিও বার্তায় পার্লামেন্টের উদ্দেশে লেবার পার্টির সদস‌্য মনিকা লেনন বলেন, ‘এটি স্কটল‌্যান্ডের জন‌্য অত‌্যন্ত গর্বের দিন। একই সঙ্গে গোটা বিশ্বের প্রতি একটি সংকেত বার্তা যে সব জায়গাতেই এই দ্রব‌্যগুলি বিনামূল্যে সহজলভ‌্য হওয়া উচিত। এই বিষয়ক আইন প্রণয়ন অত‌্যন্ত দরকারি ছিল বিশেষত এই অতিমারীর পরিবেশে যখন সুস্বাস্থ‌্য বজায় রাখা অত‌্যন্ত দরকার। পরবর্তী পর্যায়ে ঋতুকালীন অবস্থা নিয়ে মানুষের মনের মধ্যে যে গোঁড়ামি ও কুসংস্কার রয়েছে তা দূর করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। রাজনৈতিক ক্ষেত্রে একজন মহিলার সুস্বাস্থ‌্য অবশ‌্যই অগ্রাধিকার হওয়া উচিত।

স্কটল‌্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন বলেন, ‘দেশের সমস্ত নারীর জন‌্য এটি একটি অত‌্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ‘হাইজিন অ‌্যান্ড ইউ’ সংস্থার প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা নাগপাল জৈন বলেন, ‘ভারতে এই আইন প্রবর্তন করতে হলে তার জন‌্য পূনর্ব‌্যবহারযোগ‌্য দ্রব‌্য যেমন মেনস্ট্রুয়াল কাপ ইত‌্যাদি যেন সুপারিশ করা হয়। এর মাধ‌্যমে সমস্ত মহিলা, যাঁদের স‌্যানিটারি ন‌্যাপকিন প্রয়োজন সকলকে বিনামূল্যে তা দেওয়ার কথা বলা হয়েছে, নাকি যাঁরা নিজের সামর্থে তা কিনতে পারবেন না তাঁদের জন‌্যই এই আইন কার্যকর করা হয়েছে।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy