গণমাধ্যমকর্মী আইন-২০২২ প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

জাতীয় সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইন-২০২২ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।শনিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাস্টিস ফর

2022-08-28T17:01:55+00:00
2022-08-28T17:01:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গণমাধ্যমকর্মী আইন-২০২২ প্রত্যাহারের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ৫:০১ পিএম   (ভিজিট : ২৮৮)
X

জাতীয় সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইন-২০২২ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাস্টিস ফর জার্নালিস্ট-এর ঢাকা বিভাগীয় কমিটি আয়োজিত এক সাংবাদিক সমাবেশে এই দাবি করেন সাংবাদিকরা।

সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মী আইন-২০২২ এ সাংবাদিকদের স্বার্থ দেখা হয়নি। আইনে নানা অসঙ্গতি রয়েছে। এসব অসঙ্গতি দূর না করলে গণমাধ্যমকর্মী আইন-২০২২ প্রত্যাহারের দাবি জানাই।

সাংবাদিক নেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, সাংবাদিক সংগঠনগুলোর নেতারা গণমাধ্যমকর্মী আইন-২০২২ এর বিষয়ে আরও জোরালো প্রতিবাদ করা উচিত। তারা সেটা না করলে সাংবাদিকদের সঙ্গে অবিচার করা হবে। মালিকপক্ষ সবসময়ই সাংবাদিকদের বেতন-ভাতা নিয়ে ঝামেলা করেন। যে সুযোগ সুবিধা দেওয়া দরকার তা দেন না। অনেক সাংবাদিককে নানা সমস্যার মধ্য দিয়ে কাজ করতে হয়।

সমাবেশে জাস্টিস ফর জার্নালিস্ট-এর ঢাকা বিভাগীয় কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলোর নেতারাও বক্তব্য রাখেন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy