সরাসরি সাক্ষাতে রূপায়ণ গ্রুপে চাকরি

বুলেটিন নিউজ ডেস্ক

অন্যান্য

রূপায়ণ গ্রুপের অধীনে রূপায়ণ সিটি, উত্তরা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি সাক্ষাতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত

2022-10-05T12:54:23+00:00
2022-10-05T12:56:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরাসরি সাক্ষাতে রূপায়ণ গ্রুপে চাকরি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১২:৫৪ পিএম  আপডেট: ০৫.১০.২০২২ ১২:৫৬ পিএম  (ভিজিট : ২৬৪)
X

রূপায়ণ গ্রুপের অধীনে রূপায়ণ সিটি, উত্তরা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি সাক্ষাতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত সময় ও ঠিকানায় উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন।

পদের নাম : সাইট ইঞ্জিনিয়ার/ প্রজেক্টে ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা : ৮০। আবেদন যোগ্যতা : বিএসসি/ ডিপ্লোমা পাস করতে হবে। এছাড়াও বিলিং প্রসেস, বিওকিউ অ্যানালাইসিস, লেবার ম্যানেজমেন্ট ও প্রজেক্ট মনিটরিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট কাজে ৩-৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২০-৩২ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক সেলারি রিভিউয়ের সুযোগ প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে। উপস্থিত হতে হবে এইচ ডিপার্টমেন্ট, রূপায়ণ সিটি উত্তরা, কমিউনিটি ক্লাব বিল্ডিং, ৫ম তলা, খালপাড় মোড়, সোনারগাঁও জনপদ, ১২ নং সেক্টর, উত্তরা, ঢাকা এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ১০ অক্টোবর, ২০২২
 
-বাবু/এ.এস






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy