প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৭:৫৮ পিএম (ভিজিট : ২৪৪)

X
দেশের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) নির্বাচনে সভাপতি পদে রাজু আলীম (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ (সংবাদ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিতরা অন্যরা হলেন, সহ-সভাপতি অনজন রহমান ও রাশেদ রাইন, সহসাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হোরায়রা মুরাদ, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর (আওয়াল)।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাঈনুল হক ভূইয়া, লিটন এরশাদ, লিটন রহমান, রুহুল আমিন ভূইয়া, আনিসুল হক রাশেদ, আমিনুর রহমান লিটন, রুহুল সাখাওয়াত, শফিউল্লাহ সুমন ও রাফি হোসেন।
বাবু/প্রিন্স