আগামীকাল অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

‘নক্ষত্র নারী সংগঠন’ ও ‘কিউরিয়াস মিডিয়া’র উদ্যোগে ‘ই-বিজ ফেয়ার ২০২২’ শিরোনামে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন (০১

2022-10-31T16:38:23+00:00
2022-10-31T16:45:05+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
‘নক্ষত্র নারী সংগঠন’ ও ‘কিউরিয়াস মিডিয়া’র উদ্যোগে ‘ই-বিজ ফেয়ার ২০২২’
আগামীকাল অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৪:৩৮ পিএম  আপডেট: ৩১.১০.২০২২ ৪:৪৫ পিএম  (ভিজিট : ২৯৩)
X

‘নক্ষত্র নারী সংগঠন’ ও ‘কিউরিয়াস মিডিয়া’র উদ্যোগে ‘ই-বিজ ফেয়ার ২০২২’ শিরোনামে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন (০১ নভেম্বর) ২০২২ মঙ্গলবার সকাল ১০.০০ টায় ধানমন্ডি ২৭ নম্বরে উইমেন ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে (বাড়ি # ২০,সড়ক # ২৭, ধানমন্ডি, ঢাকা-১২০৯) অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের চিফ অফ মেম্বার বডি ও টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, মেলার উদ্বোধক হিসেবে থাকবেন ফ্যাশন ডিজাইনার নাহরীন চৌধুরী ও ই-ক্লাব’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারুফ লিয়াকত।

মেলার দ্বিতীয় দিন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ই-ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান। বিশেষ অতিথি হিসেবে থাকছেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস ও মডেল, অভিনেতা অন্তু করিম।

দুই দিনব্যাপি এই উৎসবে থাকছে ইউনিক ডিজাইনের পোশাক, শাড়ির স্টল, হাতের তৈরি পাট পণ্য, গামছা ও কাঠের তৈরি ইউনিক গহনা, বিভিন্ন প্রসাধনীর স্টল, ডায়েট প্রোডাক্ট, চাদর, হাতের কাজের বুটিকের জামা, শাড়ি ও ব্যাগ, ইনডোর প্ল্যান্ট, কাসা-পিতলের সরঞ্জাম, পিঠাপুলি, মুখরোচক সব ঘরোয়া বাহারি খাবারসহ নানা পণ্যের সমাহার।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy