আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর নয়াপল্টনে অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পড়া ভাইরাল ব্যক্তি একজন আনসার সদস্য। তার নাম মাহিদুর রহমান। তিনি পল্টন

2022-12-08T17:40:36+00:00
2022-12-08T17:40:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তির পরিচয় মিলেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৯৭)
X

রাজধানীর নয়াপল্টনে অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পড়া ভাইরাল ব্যক্তি একজন আনসার সদস্য। তার নাম মাহিদুর রহমান। তিনি পল্টন থানায় অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল (বুধবার) নয়াপল্টনে পুলিশের সঙ্গে অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পড়া লোকটি আনসার সদস্য। তিনি পল্টন মডেল থানার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।

আনসারের নির্ধারিত পোশাক না পরে সিভিল পোশাকে দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে? আমিও তো সিভিল পোশাকে দায়িত্ব পালন করি। জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো সময় যেকোনো ধরনের পোশাক পরে দায়িত্ব পালন করতে পারেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy