হাতে কাজ না থাকায় ফ্ল্যাট বিক্রি করলেন সোনম!

বিনোদন ডেস্ক

বিনোদন

কয়েক মাস আগেই মা হয়েছেন সোনম কাপুর। ছেলে বায়ুকে নিয়ে দিব্যি আছেন তিনি। তবে বলিউড থেকে রীতিমতো হাওয়া

2023-01-04T19:07:30+00:00
2023-01-04T19:07:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতে কাজ না থাকায় ফ্ল্যাট বিক্রি করলেন সোনম!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৭:০৭ পিএম   (ভিজিট : ২৩১)
X

কয়েক মাস আগেই মা হয়েছেন সোনম কাপুর। ছেলে বায়ুকে নিয়ে দিব্যি আছেন তিনি। তবে বলিউড থেকে রীতিমতো হাওয়া হয়ে গিয়েছেন অনিলকন্যা। হাতে কোনও ছবিও নেই । এই অবস্থায় অর্থ সংকটে বান্দ্রায় নিজের একটি অভিজাত ফ্ল্যাট প্রায় ৩২.৫ কোটিতে বিক্রি করলেন সোনম কাপুর।

২০২২ সালে মা হন অনিল কাপুর কন্যা সোনম। তার আগে আনন্দ আহুজার সঙ্গে বিয়ে করে লন্ডনবাসী তিনি। হাতে বিশেষ কোনো কাজও নেই অনিলকন্যার। আগামী দিনেও যে কোনো সিনেমায় তাকে দেখা যাবে, তারও কোন খোঁজ-খবর নেই। সেই কারণেই কি ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিলেন সোনম! 

যদিও সেই বিষয়ে নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি সোনম। তবে ফ্ল্যাট বিক্রি করে কতো লাভ হলো অভিনেত্রীর? সিগনেচার আইল্যান্ড নামের বহুতলের ৩ তলায় ছিল সোনমের এই ফ্ল্যাট। কিনেছে এসএমএফ ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কোম্পানি। সম্পত্তিটি কেনার জন্য ১.৯৫ কোটির অগ্রিম দেন ক্রেতা।  

২০১৫ সালে সোনম ৫৩৩৫ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি কেনেন প্রায় ১৫ কোটি টাকায়। বিক্রির সময় দ্বিগুণেরও বেশি দামে এই সম্পত্তি বিক্রি করলেন অভিনেত্রী। সোনম একা নন, প্রিয়াঙ্কা থেকে জাহ্নবী, রাজকুমারসহ অনেক তারকাই সম্পত্তি যেমন কেনেন, তেমন সেগুলো বিক্রিও করে দেন প্রয়োজন মতো।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বাবু/এসআর







Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy