ফের একসঙ্গে আরবাজ-মালাইকা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান ও বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। দুজনার দুটি পথ দুদিকে গেছে বেঁকে। মাঝেসাঝে যদিও একত্রিত

2023-01-04T20:32:14+00:00
2023-01-04T20:32:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের একসঙ্গে আরবাজ-মালাইকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৩৮)
X

বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান ও বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। দুজনার দুটি পথ দুদিকে গেছে বেঁকে। মাঝেসাঝে যদিও একত্রিত হন সেটা একমাত্র পুত্র আরহান খানের কারণেই। সম্প্রতি আবারও একসঙ্গে দেখা মিলল প্রাক্তন এই দম্পতির।

১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে, ২০১৭ সালেই বিবাহবিচ্ছেদ হয়েছে তাদের। তারপর থেকেই দুজনে একসঙ্গে ছেলের দায়িত্ব নিয়েছেন। মালাইকা বর্তমানে সম্পর্কে রয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে। মডেল-অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরবাজ।

এবার আরও একবার একই বিল্ডিংয়ে দুজনকে ঢুকতে দেখেই ফিসফিস নেটপাড়ায়। অনুরাগীদের বক্তব্য, মালাইকা আরবাজের কোট পরেই ধরা দিয়েছেন ক্যামেরায়। আরবাজের পরনে কালো ক্যাজুয়াল সুট, এদিকে মালাইকা পরেছেন ব্ল্যাক শার্ট সঙ্গে সাদা সোয়েটার, কাঁধে কালো একটা কোট।

নেটিজেনদের বেশিরভাগের বক্তব্য, এই কালো কোটটা আসলে আরবাজের। এই ভিডিও প্রকাশ্যে আসতেই চর্চা নেটমাধ্যমে। কেউ বলছেন, ‘দুজনেই অসম্ভব সাবলীল একে অপরের সঙ্গে।’ ছেলের দায়িত্বের খাতিরে যে সদ্ভাব এখনও বজায় রয়েছে সেটাই প্রশংসার যোগ্য। আবার কেউ কেউ বলছেন, ‘সবই শো অফ।’

উল্লেখ্য, কানাঘুষো শোনা যাচ্ছে, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা এবং অর্জুন। এদিকে মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’ও বেশ সাফল্য পেয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy