হজ চুক্তি: উঠলো বয়সের নিষেধাজ্ঞা

বুলেটিন ডেস্ক

ধর্ম

সৌদি আরবের জেদ্দায় আজ স্থানীয় সময় সকাল ৯টায় দুই দেশের মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক এক বৈঠকে দুই দেশের মধ্যে

2023-01-09T15:41:31+00:00
2023-01-09T15:41:31+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
হজ চুক্তি: উঠলো বয়সের নিষেধাজ্ঞা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৩:৪১ পিএম   (ভিজিট : ১৯৫)
X


সৌদি আরবের জেদ্দায় আজ স্থানীয় সময় সকাল ৯টায় দুই দেশের মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক এক বৈঠকে দুই দেশের মধ্যে এ বছরের হজ চুক্তি সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি সরকারের ওমরা ও হজ মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওজান আল রাবিহা।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে পারবেন। একই সঙ্গে উঠে গেছে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞা।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হয়। হজ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন

-বাবু/এ.এস






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy