অভিনয় ছাড়ছেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী!

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই একটু ব্যতিক্রমী পন্থায় পা ফেলেন। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় এবং সাজসজ্জা

2023-01-10T19:22:36+00:00
2023-01-10T19:22:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
অভিনয় ছাড়ছেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৭:২২ পিএম   (ভিজিট : ১৪২)
X

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই একটু ব্যতিক্রমী পন্থায় পা ফেলেন। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় এবং সাজসজ্জা সবখানেই পরিমিতিবোধ স্পষ্ট। অভিনয়ের পাশাপাশি ধর্মকর্মেও ভীষণ অনুরাগী এই নায়িকা। শোনা যাচ্ছে, ধর্মের কারণেই অভিনয়ে ইতি টানতে চলেছেন তিনি।

আগে থেকেই কানাঘুষা শোনা যাচ্ছিল, অভিনয় ছাড়তে চলেছেন সাই পল্লবী। তখন অবশ্য অভিনয় ছাড়ার কারণ হিসেবে ডাক্তারি পেশায় পুরোপুরি মনোনিবেশ করার কথা সামনে এসেছিল। জর্জিয়া থেকে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। কোয়েম্বাতুরে নিজের হাসপাতালও রয়েছে তার।

কিন্তু হঠাৎই সাদা পোশাকে সাই পল্লবীকে দেখে নেটপাড়ার একাংশের দাবি, ধর্মের কারণেই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি! সম্প্রতি দক্ষিণ ভারতীয় এক ধর্মীয় আচার হেতাই হাবাবা-তে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। তারপর থেকেই সাই পল্লবীর অভিনয় ছাড়ার এই জল্পনা জোরদার হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাই পল্লবীর। তারপর ডাক্তারি পড়াশোনা চলাকালীন ফের প্রস্তাব পান ছবিতে কাজ করার। মালয়ালম ‘প্রেমাম’ ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হন। সাইয়ের সর্বশেষ ছবি ‘গার্গী’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy