আরিয়ানের সঙ্গে প্রেম, মুখ খুললেন পাক অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন

সম্প্রতি পাকিস্তানি টিভি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেটিং গুজব ছড়িয়েছে। বিষয়টি

2023-01-11T11:29:22+00:00
2023-01-11T11:29:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরিয়ানের সঙ্গে প্রেম, মুখ খুললেন পাক অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ১১:২৯ এএম   (ভিজিট : ১৮২)
X


সম্প্রতি পাকিস্তানি টিভি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেটিং গুজব ছড়িয়েছে। বিষয়টি নিয়ে গত দুইদিন চুপ থাকলেও প্রেমের গুঞ্জ নিয়ে মুখ খুলেছেন সাদিয়া।

মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রকাশনা সিটি টাইমসের সাথে কথোপকথনে অভিনেত্রী জানান, লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমা থাকা দরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।

দুবাইতে নববর্ষ উদযাপনের সময় একটি পার্টিতে আরিয়ান খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন অভিনেত্রী। সেই ছবিটিকে ঘিরেই শুরু হয় গুঞ্জন। অনেকের মতে, পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের। কেউ কেউ আবার তাদের ডেটিংয়ের গুজবও প্রচার করছেন। নেটিজেনদের এমন বিভ্রান্তমুলক প্রচারে অবশেষে নিজের প্রতিক্রিয়া জানালেন সাদিয়া খান।

বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় কত নম্বরে শাহরুখ!বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় কত নম্বরে শাহরুখ!
৩৫ বছর বয়সী সাদিয়া খান একজন পাকিস্তানি অভিনেত্রী। ‘ইমান-এ খুদা অর মোহাব্বাতে’ টিভি শোতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। তাকে সর্বশেষ ২০১৯ সালে টিভি শো ‘মরিয়ম পেরিয়েরা’তে দেখা গেছে।

এদিকে শাহরুখপুত্র আরিয়ান খান শিগগিরই একটি ওয়েব সিরিজের লেখক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি স্ক্রিপ্ট লেখাও শেষ করেছেন। বাবার প্রোডাকশন হাউজ ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে নির্মিত হতে যাওয়া সিরিজটির পরিচালনাও করবেন আরিয়ান। সিরিজটির নির্মাণ কাজ এ বছর শুরু হতে যাচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy