চঞ্চল চৌধুরীকে চমকে দিলেন বলিউড শাহেন শাহ

বিনোদন ডেস্ক

বিনোদন

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার খ্যামিতমান নির্মাতা সৃজিত মুখার্জি। এ সিনেমার নাম ‘পদাতিক’।

2023-01-11T21:44:08+00:00
2023-01-11T21:44:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চঞ্চল চৌধুরীকে চমকে দিলেন বলিউড শাহেন শাহ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৯:৪৪ পিএম   (ভিজিট : ১৭২)
X

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার খ্যামিতমান নির্মাতা সৃজিত মুখার্জি। এ সিনেমার নাম ‘পদাতিক’। এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে রূপ দান করছেন বাংলাদেশের জরপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

সিনেমাটির ফার্স্টলুক পোস্টার এরই মধ্যে প্রকাশিত হয়েছে। যেখানে মৃণাল সেনের চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। পোস্টারে দেখা যাচ্ছে, মহাসড়কের মধ্যে এক হাতে ভর দিয়ে কিছুটা কাত হয়ে বসে আছেন চঞ্চল। তিনি তাকিয়ে আছেন পেছনের দিকে।

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন সেই পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন। আজ (১১ জানুয়ারি) সকালে তার ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে পোস্টারটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন বলিউড শাহেন শাহ।

পোস্টার শেয়ার করে ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘সব শুভকামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে হ্যাশট্যাগ করেছেন।

‘পদাতিক’ সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। জানা গেছে, আসছে ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘পদাতিক’ মুক্তি দেওয়া হবে।

বাবু/এসআর 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy