চঞ্চল চৌধুরীর 'সিনেমার পোস্টার' শেয়ার করলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্ববিখ্যাত প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন কলকাতার নন্দিত নির্মাতা পরিচালক সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। আর

2023-01-12T10:15:24+00:00
2023-01-12T10:15:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চঞ্চল চৌধুরীর 'সিনেমার পোস্টার' শেয়ার করলেন অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ১০:১৫ এএম   (ভিজিট : ১৭৪)
X


বিশ্ববিখ্যাত প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন কলকাতার নন্দিত নির্মাতা পরিচালক সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। আর সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার।

যেখানে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

সেই পোস্টারে দেখা যাচ্ছে, মহাসড়কের মধ্যে এক হাতে ভর দিয়ে আধা কাত হয়ে বসে আছেন ‘কারাগার’খ্যাত অভিনেতা চঞ্চল। তাকিয়ে আছেন পেছনে। আর সেই পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

বুধবার (১১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে পোস্টারটি শেয়ার করেন ‘বিগ বি’। ক্যাপশনে তিনি লেখেন, ‘সব সময় শুভকামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে হ্যাশট্যাগ করেছেন।

চঞ্চলের সিনেমা নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট দেখে উচ্ছ্বসিত, আপ্লুত বাংলাদেশের নেটিজেনরা।


বিগ বি’কে ভালোবাসা জানানোর পাশাপাশি তারা গর্বিত অনুভব করছেন চঞ্চলের মতো শিল্পীর জন্য। এই সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। আগামী ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষেই ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা।

-বাবু/এ.এস













Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy