গাজীপুরে ইজতেমা মাঠে ২ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা

2023-01-12T17:34:18+00:00
2023-01-12T17:35:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ইজতেমা মাঠে ২ মুসল্লির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৫:৩৪ পিএম  আপডেট: ১২.০১.২০২৩ ৫:৩৫ পিএম  (ভিজিট : ১৪১)
X

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মৃতরা হলেন- গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং  সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩)। 

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন তাবলিগ জামায়াতের গাজীপুর মারকাজের শূরা সদস্য তৈয়ব। তিনি সকাল ১০টার দিকে মারা যান। আর নুরুল হক ভুগছিলেন অ্যাজমা রোগে। পরে সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান। দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবু/এসআর






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy