মারা গেছেন কিংবদন্তি গিটারিস্ট জেফ বেক

বিনোদন ডেস্ক

বিনোদন

কিংবদন্তি ব্রিটিশ গিটারিস্ট জেফ বেক আর নেই। বুধবার (১১ জানুয়ারি) গায়কের অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটার পেজ থেকে এক

2023-01-12T20:41:13+00:00
2023-01-12T20:41:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মারা গেছেন কিংবদন্তি গিটারিস্ট জেফ বেক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৮:৪১ পিএম   (ভিজিট : ১৪১)
X

কিংবদন্তি ব্রিটিশ গিটারিস্ট জেফ বেক আর নেই। বুধবার (১১ জানুয়ারি) গায়কের অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটার পেজ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘তার পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, জেফ বেক মারা গেছেন।’ মঙ্গলবার (১০ জানুয়ারি) হঠাৎ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সংক্রামিত হওয়ার পরে বেকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ইতিহাসের অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন জেফ বেক। ষাটের দশকে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তিনি। যা ছড়িয়ে পড়ে পরের কয়েক দশকে। রোলিং স্টোন সাময়িকী সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় জেফ বেকের নাম ছিল পাঁচ নম্বরে।

১৯৪৪ সালের ২৪ জুন লন্ডনে জন্ম হয় জেফ বেকের। ছয় বছর বয়সে রেডিওতে ইলেকট্রিক গিটারের বাজনা শুনে মুগ্ধ হয়েছিলেন তিনি। সেখান থেকে স্বপ্ন দেখা শুরু।

বাবু/এসআর






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy