বুর্জ খলিফায় ট্রেলার, দুবাইতেও ‘পাঠান’ উত্তেজনা চরমে!

বিনোদন ডেস্ক

বিনোদন

গত ১০ জানুয়ারি ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আকাশচুম্বী ভবন বুর্জ

2023-01-15T16:26:03+00:00
2023-01-15T16:26:03+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বুর্জ খলিফায় ট্রেলার, দুবাইতেও ‘পাঠান’ উত্তেজনা চরমে!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৯৮)
X

গত ১০ জানুয়ারি ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আকাশচুম্বী ভবন বুর্জ খলিফার দৃশ্য দেখানো হয়। এবার সেই বুর্জ খলিফাতেই ঝড় তুলল ‘পাঠান’ সিনেমার ট্রেলার। উপস্থিত হাজারও দর্শকের সঙ্গে ট্রেলারটি উপভোগ করেন শাহরুখ নিজেও।

শুক্রবার (১৩ জানুয়ারি) একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। আপাতত দুবাইয়ে অবস্থান করছেন তিনি। গতকাল (শনিবার) বলিউড বাদশার উপস্থিতিতেই বুর্জ খলিফায় ‘পাঠান’ ছবির ট্রেলার প্রদর্শনের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শাহরুখের অসংখ্য ভক্ত রয়েছে। অপর দিকে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সবমিলিয়ে এই আয়োজন অনেকটা উৎসবে পরিণত হয়েছিল।

এদিন কিং খানকে দেখা গেল ক্যাজুয়াল পোশাকে। তার সঙ্গে পরনে কালো রংয়ের জ্যাকেট। বুর্জ খলিফায় তখন দেখানো হচ্ছে অ্যাকশনে ভরা ‘পাঠান’ ছবির ট্রেলার। আর সেই প্রোমোশনাল ইভেন্টের মাঝে ‘ঝুমে জো পাঠান’ গানের স্টেপ দেখালেন শাহরুখ।

শুধু নেচেই ক্ষান্ত হননি বলিউড বাদশা শোনালেন ছবির একাধিক সংলাপও। তার মুখে সময়ের জনপ্রিয় সংলাপ ‘সিটবেল্ট বেঁধে নাও, ঝড় আসছে’ শুনে মাতোয়ারা হন উপস্থিত দর্শক। প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আরও ১০ দিনের মতো অপেক্ষা করতে হবে শাহরুখকে।

প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমাটি। এতে শাহরুখ, দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

বাবু/পিকু





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy