বাংলাদেশি সাংবাদিকের বই থেকে নির্মিত ‘ফারাজ’

বিনোদন ডেস্ক

বিনোদন

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা। যার নাম ‘ফারাজ’।

2023-01-16T23:58:16+00:00
2023-01-16T23:58:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশি সাংবাদিকের বই থেকে নির্মিত ‘ফারাজ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১১:৫৮ পিএম   (ভিজিট : ২৫৭)
X

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা। যার নাম ‘ফারাজ’। আগামী ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। যেটি নির্মাণ করেছেন বলিউডের হানসাল মেহতা। যিনি ‘শহীদ’, ‘আলিগড়’, ‘সিটিলাইটস’র মতো সিনেমা ও ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজ দিয়ে খ্যাতি পেয়েছেন।

নতুন খবর হলো বলিউডের এই সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশের সাংবাদিক দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবুর একটি বই থেকে। সোমবার (১৬ জানুয়ারি) রাতে ফেসবুকে এক পোস্টে লাবু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

লাবু জানান, ২০১৯ সালের কোনো একদিন সিনিয়র সাংবাদিক মোর্শেদ আলী খান তার লেখা ‘হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ খোঁজ করেন। তিনি সেটি তাকে যোগাড় করে দেন। মাস ছয়েক পর মোর্শেদ তাকে ফোন জানান, বইটা চেয়েছিলেন তার বন্ধু, বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক মহেশ ভাট।

এরপর নানান ধাপে মহেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মসের সঙ্গে লাবুর যোগাযোগ এবং বইটি থেকে তাদের সিনেমা নির্মাণের বিষয়টি চূড়ান্ত হয়। ভিশেষ ফিল্মস-এর দুই কর্মকর্তার পাশাপাশি মহেশ ভাটের ভাই মুকেশ ভাটের মেয়ে সাক্সেনা ভাটের সঙ্গেও তার কথা হয় লাবুর।

চুক্তি সম্পন্নের পর লাবুর বাংলা বইটিকে তারা ইংরেজিতে অনুবাদ করেন। বই থেকে তথ্য নিয়ে নিজেদের মতো করে সিনেমাটির স্ক্রিপ্ট করেন। চুক্তির বিনিময়ে লাবুকে ৩ লাখ রুপি সম্মানীও দেওয়া হয়। তবে চুক্তির অংশ হিসেবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি এই সাংবাদিক। আজ সিনোমটির ট্রেলার প্রকাশের পরই তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লাবু বলেন, ‘আমি এক্সাইটেড যে, বলিউডের কোনো একটা মুভিতে আমার সামান্যতম অংশগ্রহণ আছে। চুক্তিপত্রে ক্রেডিট লাইনে আমার ও আমার বইটার নাম দেওয়ার কথা উল্লেখ আছে। হয়তো মুভির এন্ড টাইটেলে মাইক্রো সেকেন্ডের জন্য তা দেখা যাইতেও পারে। তাতেই আমি খুশি।’

প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় ফারাজ নামটি জড়িয়ে আছে। তার পুরো নাম ফারাজ আইয়াজ হোসেন। মাত্র ২০ বছর বয়সী এই যুবক ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন।

‘ফারাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রয়াত শশী কাপুরের ছেলে জাহান কাপুর। এতে আরও অভিনয় করেছেন যতীন সারিন, আমির আলি, জুহি বাব্বার প্রমু।

বাবু/এসআর 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy