ইতালির খ্যাতনামা অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

হলিউডে দ্যুতি ছড়ানো ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লব্রিজিদা ৯৫ বছর বয়সে মারা গেছেন।রোমের একটি ক্লিনিকে সোমবার এ গুণী

2023-01-17T13:13:32+00:00
2023-01-17T13:13:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইতালির খ্যাতনামা অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ১:১৩ পিএম   (ভিজিট : ২৩১)
X


হলিউডে দ্যুতি ছড়ানো ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লব্রিজিদা ৯৫ বছর বয়সে মারা গেছেন।

রোমের একটি ক্লিনিকে সোমবার এ গুণী অভিনেত্রী মারা গেছেন বলে তার নাতি ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সিসকো লল্লব্রিজিদা জানান। খবর বিবিসির।

গত শতকের পঞ্চাশ-ষাট দশকের ব্যাপক জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রীর। তার মৃত্যুতে শোক জানিয়ে ইতালির সংস্কৃতিমন্ত্রী জেন্নারো সানজুলিয়ানো বলেছেন, তিনি যে মুগ্ধতা ছড়িয়েছেন তার রেশ থাকবে অনন্তকাল পর্যন্ত।

জিনা লল্লব্রিজিদার নাতি তালির কৃষিমন্ত্রী ফ্রান্সিসকো লল্লব্রিজিদা তার দাদির মৃত্যুর খবর জানিয়ে টুইটারে লিখেছেন- তিনি ছিলেন ইতালির সিনেমা এবং সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল এক তারকা।

বিট দ্য ডেভিল, দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম, ক্রসড সোর্ডস, কাম সেপ্টেম্বরের মতো সিনেমা দিয়ে খ্যাতিমান জিনাকে বহুবার ‘বিশ্বের সবচাইতে সুন্দর নারী হিসেবে’ বর্ণনা করা হয়েছে।

হামফ্রে বোগার্ট, ফ্রাঙ্ক সিনাত্রা, রক হাডসন, এরল ফ্লাইনের মতো অভিনেতার বিপরীতে কাজ করেছেন এই অভিনেত্রী।

কাসাব্লাংকা খ্যাত হামফ্রে বোগার্টের চোখে জিনা ছিলেন সিনেমার আরেক মেরিলিন মনরো, শুধু চেহারায় আরেক অভিনেত্রী শার্লি টেম্পলের মতো।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy