৭ দিনেই ‘বারিসু’র আয় ২০০ কোটির বেশি

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। সপ্তাহ খানেক আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত আলোচিত সিনেমা ‘বারিসু’। সিনেমা বিজয়ের

2023-01-19T12:00:18+00:00
2023-01-19T12:00:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭ দিনেই ‘বারিসু’র আয় ২০০ কোটির বেশি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ পিএম   (ভিজিট : ২০০)
X


দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। সপ্তাহ খানেক আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত আলোচিত সিনেমা ‘বারিসু’। সিনেমা বিজয়ের বিপরীতে অভিনয় করেছনে রাশমিকা মান্দানা। সিনেমাটি নির্মাণ করেছেন ভামসি পায়দিপল্লী।

মুক্তির সাত দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে দুই শ’ কোটি রুপির বেশি! বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে এমনটা জানা গেছে।

মুক্তির প্রথম দিনে ‘বারিসু’ সিনেমাটি আয় করে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। সে হিসেবে ৪ দিনে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছিল ১০৭.৭৫ কোটি রুপি। আর গত তিন দিনে সিনেমাটি আয় করেছে ১০২.৮ কোটি রুপি। ফলে সব মিলিয়ে সাত দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ২১০.৫৫ কোটি রুপি।

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয়-রাশমিকার এই সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। 

বিশ্বব্যাপী ৩ হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত এই সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৬০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছে।

সূত্র: বলিউড মুভি রিভিউজ

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy