প্রকাশ্যে রাহুল-আথিয়ার বিয়ের ছবি

বিনোদন ডেস্ক

বিনোদন

আবারও বলিউড-ক্রিকেট মিলন ঘটছে। ক্রিকেটার কে এল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির চারহাত এক হচ্ছে সোমবার। অন্য

2023-01-22T20:55:52+00:00
2023-01-22T20:55:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রকাশ্যে রাহুল-আথিয়ার বিয়ের ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ৮:৫৫ পিএম   (ভিজিট : ১৭৮)
X

আবারও বলিউড-ক্রিকেট মিলন ঘটছে। ক্রিকেটার কে এল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির চারহাত এক হচ্ছে সোমবার। অন্য সব তারকাদের মতো তাদের বিয়েতেও রাখা হচ্ছে রাজ্যের গোপনীয়তা। জুড়ে দেওয়া হচ্ছে হরেকরকম নিয়মকানুন। মোবাইল সঙ্গে আনা যাবে না, ছবি তোলা বারণ— আরও কত কী! তারপরও কি থাকে সবটা গোপন? এত এত গোপনীয়তা সত্ত্বেও প্রকাশ্যে এলো রাহুল-আথিয়ার বিয়ের ছবি।

শনিবার থেকেই বিয়ের সানাই বাজছে। বেশ কয়েকদিন ধরেই সুনীল শেঠির খান্ডালার খামারবাড়িতে সাজ সাজ রব। তবে গোপনীয়তা নিয়ে সতর্কতা থাকায় খবর বাইরে আসতে দেরি হচ্ছিল। শনিবার রাতে আলো ঝলমল বিয়েবাড়ির ছবি দূর থেকে ক্যামেরায় ধরে ফেললেন আলোকচিত্রীরা। আকর্ষণীয় হলুদ আলোর সঙ্গে সোনালি শামিয়ানা— সব মিলিয়ে যেন এক মায়াবী পরিবেশ। ফুলে ফুলে ঢাকা পড়েছে খোলা আকাশের নিচে বিয়ের মণ্ডপ। তাই দেখে উৎফুল্ল অনুরাগীরা। যতটুকু দেখা যায়, ঘুরিয়ে-ফিরিয়ে দেখেও যেন আশ মিটছে না।

সোমবার (২৩ জানুয়ারি) বিয়ের অনুষ্ঠান। রবিবার ছিল মেহেদির অনুষ্ঠান। তবে সবটাই অন্দরমহলে। ঘনিষ্ঠ বৃত্তেই সাতপাক ঘুরবেন হবু দম্পতি।
আথিয়া-রাহুলের বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র ১০০ জন। তাঁদের মধ্যে থাকবেন বলিউড সতীর্থরাও। যদিও কয়েক সপ্তাহ পরে রিসেপশনের অনুষ্ঠান আরও বড় করে হবে। ঘনিষ্ঠ সূত্রে খবর, মে মাসে আইপিএল শেষ হওয়ার পর সেই চমক অপেক্ষা করছে। সেই অনুষ্ঠান একই সঙ্গে আলো করবেন ক্রিকেট এবং অভিনয় জগতের তারকারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রাহুল এবং আথিয়ার প্রথম দেখা হয়। দুজনেরই কোনো একজন বন্ধুর সূত্রে আলাপ হয়েছিল অভিনেত্রী এবং ক্রিকেট তারকার। প্রথমদিকে সম্পর্কটা বন্ধুত্বে সীমাবদ্ধ থাকলেও দ্রুতই সেটা ‘বিশেষ বন্ধু’তে রূপ নেয়। চার বছর পর বিয়ের মাধ্যমে সেই বিশেষ সম্পর্কটাকেই পূর্ণতা দিচ্ছেন এই তারকাযুগল।

বাবু/এসআর






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy