বেতনের অঙ্কে বহু সিইওকেও লজ্জা দেবেন বিরাট-আনুশকার বডিগার্ড

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার ব্যক্তিগত দেহরক্ষীর নাম প্রকাশ সিংহ। তবে প্রকাশকে সবাই সানু নামেই চেনেন। যাকে পরিবারেরই

2023-01-23T12:43:14+00:00
2023-01-23T12:43:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেতনের অঙ্কে বহু সিইওকেও লজ্জা দেবেন বিরাট-আনুশকার বডিগার্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:৪৩ পিএম   (ভিজিট : ১৪৪)
X

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার ব্যক্তিগত দেহরক্ষীর নাম প্রকাশ সিংহ। তবে প্রকাশকে সবাই সানু নামেই চেনেন। যাকে পরিবারেরই একজন সদস্যর মতোই দেখেন বিরাট ও আনুশকা। এমনকি, সিনেমার সেটে থাকলেও তার জন্মদিন পালন করতে ভুলেন না এ অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সে সোনুর বেতনের অঙ্ক। যা দেখে চমকে গেছেন অনেকেই।

ভারতীয় এক সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ্যে এসেছে এ তথ্য। সম্প্রতি বিরুষ্কার ব্যক্তিগত দেহরক্ষীর বার্ষিক বেতনের অঙ্ক জানিয়েছেন তারা। রিপোর্টে বলা হয়েছে, আনুস্কার ব্যক্তিগত দেহরক্ষী বছরে এক কোটি ২০ লাখ টাকা আয় করেন। অর্থাৎ প্রতি মাসে ১০ লাখ টাকা হাতে পান সোনু। বেতনের এ বহর শুনে অনেকেই জানিয়েছেন, বার্ষিক আয়ের অঙ্কে বহু বাণিজ্যিক সংস্থার সিইওকেও টেক্কা দিতে পারেন এ দেহরক্ষী।

নিজেরদের নিরাপত্তার জন্য বহু তারকাই বিপুল অর্থ ব্যয় করে থাকেন। জনপ্রিয় এ দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা। আনুশকা এবং বিরাট ভারতের সিনেমা এবং ক্রিকেট জগতের ‘পাওয়ার কাপল’। তাদের অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়। এছাড়া নিজেদের ব্যক্তিগত জীবনকে বরাবর সংবাদমাধ্যমের চোখের আড়ালেই রেখে এসেছেন এ দুজন। বিরুষ্কার সন্তানের জন্মের সময় সে নিরাপত্তার আঁচ কিছুটা পেয়েছিলেন অনুরাগীরা। বিরুষ্কার কন্যা ভামিকার ছবি আজ পর্যন্ত প্রকাশিত হয়নি কোনো সংবাদমাধ্যমে। তবে সে নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতখানি অর্থব্যয় করেন, তা ওই সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গেল। অবশ্য এ রিপোর্টের সত্যতা যাচাই করা যায়নি।

প্রসঙ্গত, আনুশকার বিয়ের আগ থেকেই তার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করছেন সোনু। এখন অবশ্য তিনি বিরাটেরও নিরাপত্তা প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

বাবু/পিকু







Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy