আসিফকে ই-পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সাজ্জাদ হায়দার বলেন, ‘কণ্ঠশিল্পী আসিফ আকবরের পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেয়া হবে না,

2023-01-25T16:22:27+00:00
2023-02-27T15:57:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আসিফকে ই-পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৪:২২ পিএম  আপডেট: ২৭.০২.২০২৩ ৩:৫৭ পিএম  (ভিজিট : ২২২)
X


আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সাজ্জাদ হায়দার বলেন, ‘কণ্ঠশিল্পী আসিফ আকবরের পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে গত ১ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজকে রুলটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। এর ফলে এখন শিল্পী আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে হবে।’

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

আদালতে আসিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার। তার সঙ্গে ছিলেন এম আনিসুজ্জামান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারওয়ার পায়েল।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সাজ্জাদ হায়দার বলেন, ‘কণ্ঠশিল্পী আসিফ আকবরের পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে গত ১ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজকে রুলটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। এর ফলে এখন শিল্পী আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে হবে।’

আবেদনের এক বছর হয়ে গেলেও ই-পাসপোর্ট না পাওয়ায় গত বছরের ৩০ আগস্ট হাইকোর্টে রিট করেন আসিফ আকবর।

রিটে স্বরাষ্ট্রসচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালককে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy