৯টি হিন্দি সিনেমার রেকর্ড ভেঙে শীর্ষে পাঠান

বিনোদন ডেস্ক

বিনোদন

তবে শুধু প্রশংসা নয়, আয়ের দিক থেকেও বেশ এগিয়ে 'পাঠান'। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে

2023-02-01T13:47:18+00:00
2023-02-01T13:47:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৯টি হিন্দি সিনেমার রেকর্ড ভেঙে শীর্ষে পাঠান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৭ পিএম   (ভিজিট : ১৮০)
X

তবে শুধু প্রশংসা নয়, আয়ের দিক থেকেও বেশ এগিয়ে 'পাঠান'। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে, ভেঙে দিয়েছে ভারতের ৯টি হিন্দি সিনেমার রেকর্ডও।

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’। মুক্তির পর থেকে পুরো ভারতসহ বিশ্বের প্রায় ৮ হাজার পর্দায় প্রদর্শন হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমা, গান থেকে শুরু কিং খানের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা। শাহরুখ যে ফুরিয়ে যাননি সেটাই যেন 'পাঠান' দিয়ে বুঝিয়ে দিলেন বলিউডের এই সুপারস্টার।  

ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে 'পাঠান'র আয় সম্বন্ধে লিখেন, ভারতে সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ কোটির ক্লাবে পা রেখেছে শাহরুখ খানের ‘পাঠান’। এর মধ্য দিয়ে অতীতের বেশকিছু তুমুল জনপ্রিয় সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।

বক্স অফিস ইন্ডিয়ার আয়ের রেকর্ড অনুযায়ী ৩০০ কোটির ক্লাবে দ্রুত সময়ে প্রবেশ করা সিনেমাগুলো হলো- পাঠান: ৭ দিন, বাহুবলি টু (হিন্দি): ১০ দিন, কেজিএফ টু (হিন্দি): ১১ দিন, দঙ্গল: ১৩ দিন, সাঞ্জু: ১৬ দিন, টাইগার জিন্দা হ্যায়: ১৬ দিন, পিকে: ১৭ দিন, ওয়ার: ১৯ দিন, বাজরাঙ্গি ভাইজান: ২০ দিন, সুলতান: ৩৫ দিন। সুতরাং তথ্য অনুযায়ী, ‘পাঠান’ এক সপ্তাহে ভারতে আয় করেছে  ৩১৫ কোটি রুপি। যা ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর চেয়ে ৬৫ কোটি রুপি বেশি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এ ছাড়া বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খানও।

বাবু/এ আর 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy