এবার জনপ্রতি খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার।বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা

2023-02-01T15:21:15+00:00
2023-02-01T15:21:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজ প্যাকেজ ঘোষণা
এবার জনপ্রতি খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২১ পিএম   (ভিজিট : ২১৯)
X


সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার।

বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান সাংবাদিকের হজ প্যাকেজ সম্পর্কে জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ৯ জানুয়ারি রাজকীয় সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বি-পক্ষীয় হজ চুক্তি ২০২৩ স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এ বছর হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন।

এদিকে, গত বছর সরকারিভাবে দুটি হজ প্যাকেজ থাকলেও এবার একটি হজ প্যাকেজ ঘোষিত হয়েছে।

গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলোর 'সাধারণ প্যাকেজ' এর মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

-বাবু/এ.এস





  বিষয়:   হজ  ধর্ম প্রতিমন্ত্রী 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy