অজু ছাড়া মোজার ওপর মাসেহ করার বিধান

বুলেটিন ডেস্ক

ধর্ম

শীতকালে ঠাণ্ডা আবহাওয়া থেকে বেঁচে থাকার প্রবণতা মানুষের স্বভাবজাত। এ সময় মানুষের ইবাদতের সহজতার প্রতি খেয়াল রেখে ইসলামে

2023-02-05T00:42:30+00:00
2023-02-05T00:42:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অজু ছাড়া মোজার ওপর মাসেহ করার বিধান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪২ এএম   (ভিজিট : ২১৯৬)
X


শীতকালে ঠাণ্ডা আবহাওয়া থেকে বেঁচে থাকার প্রবণতা মানুষের স্বভাবজাত। এ সময় মানুষের ইবাদতের সহজতার প্রতি খেয়াল রেখে ইসলামে অজুর সময় পা ধোয়ার পরিবর্তে মোজার ওপর মাসেহের বিধান দেওয়া হয়েছে। 

মোজা মাসেহ সহী হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো- পবিত্র অবস্থায় অর্থাৎ অজু করে মোজা পরিধান করা। পবিত্রতা অজু ছাড়া কেউ মোজা পরিধান করে তার ওপর মাসাহ করলে মাসাহ সহী হবে না।

হজরত মুগিরা বিন শুবা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গী ছিলাম। আমি তাঁর মোজা-জোড়া খোলার জন্য নিচু হলাম। তিনি বললেন, ‘মোজা-জোড়া খোলার দরকার নেই। যেহেতু আমি পা-দুটো পবিত্র থাকা অবস্থায় মোজার ভেতরে প্রবেশ করিয়েছি। তখন তিনি মোজা জোড়ার ওপর মাসেহ করলেন।’(বুখারী ২০৬, মুসলিম ২৪৭)

ইমাম নব রহ. বলেন, ‘এ হাদিসে দলিল রয়েছে যে, যদি পরিপূর্ণ পবিত্র অবস্থায় মোজা-জোড়া পরিধান করা না হয় তাহলে মোজা-জোড়ার ওপর মাসেহ করা জায়েয হবে না।’

ইবনে কুদামা 'আল-মুগনি' গ্রন্থে বলেন, মাসেহ করা বৈধ হওয়ার জন্য পবিত্রতা পূর্বশর্ত— এ ব্যাপারে কোন মতভেদ আছে বলে আমাদের জানা নেই। (১/১৭৪)

ইমাম মালেক (রহ.) বলেন, চামড়ার মোজা পবিত্র অবস্থায় পরিধান করেছেন এমন ব্যক্তিই শুধু মোজার ওপর মাসেহ করবেন। আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন না করে অজু ছাড়া মোজা পরিধান করবে সে মাসেহ করবে না। -(আল-মুয়াত্তা, ১/৩৭)

-বাবু/এ.এস






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy