ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছে ‘কোক স্টুডিও বাংলা’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানায়, প্রথম সিজনের মতো এবারও থাকছে ১০টি গান। এগুলোতে কণ্ঠ দিয়েছেন ২০ জন শিল্পী। এর মধ্যে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন নবীন গায়ক-গায়িকাও।

2023-02-06T20:17:50+00:00
2023-02-06T20:34:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছে ‘কোক স্টুডিও বাংলা’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম  আপডেট: ০৬.০২.২০২৩ ৮:৩৪ পিএম  (ভিজিট : ২৪৫)
X

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানায়, প্রথম সিজনের মতো এবারও থাকছে ১০টি গান। এগুলোতে কণ্ঠ দিয়েছেন ২০ জন শিল্পী। এর মধ্যে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন নবীন গায়ক-গায়িকাও।
এবার আয়োজনটির কর্তৃপক্ষ ঘোষণা দিলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি উন্মুক্ত হতে যাচ্ছে এই সিজনের প্রথম গান। 

অর্ণব, ফুয়াদ, প্রীতম ও ইমন

অর্ণব, ফুয়াদ, প্রীতম ও ইমন









গেলো বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজন। এরপর কয়েক মাস ধরে প্রচার হয় দশটি গান। পুরো আসরের সংগীত প্রযোজনায় ছিলেন সায়ান চৌধুরী অর্ণব। ব্যতিক্রম ঘটছে না এবারও। তবে অর্ণবের সঙ্গে চমক হিসেবে যোগ দিচ্ছেন কয়েকজন সফল সংগীত পরিচালক। তারা হলেন ফুয়াদ আল মুক্তাদির, প্রীতম হাসান, ইমন চৌধুরী ও শুভ। 
সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব

সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব















নতুন সিজন নিয়ে অর্ণবের বক্তব্য, ‘এই সিজনের জন্য আমরা নতুন ধরনের গান ও শিল্পীদের নিয়ে কাজ করছি এবং নতুনত্ব আনার চেষ্টা করছি। এবার আমাদের সঙ্গে থাকছেন প্রবাসী বাংলাদেশী শিল্পীরাও। সারা বিশ্বের সংগীত নিয়ে কাজ করছি, কিন্তু আমাদের মূল ভাবনার জায়গাটি একই থাকছে। আশা করছি ভক্তরা হতাশ হবেন না।’

কিছুদিন আগেই কোক স্টুডিও বাংলার অফিসিয়াল পার্টনার হয়েছে অডিও স্ট্রিমিংয়ের বৈশ্বিক প্ল্যাটফর্ম স্পটিফাই। তাই সেখানেও গানগুলো শোনা যাবে।

আয়োজনটি নিয়ে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেছেন, ‘কোক স্টুডিও বাংলার প্রথম সিজন দারুণ সফল ছিলো। ভক্তদের তুমুল সাড়া আমাদের অভিভূত করেছে। সেই সঙ্গে দ্বিতীয় সিজনে আরও ভালো এবং বড় কিছু করার উৎসাহ যুগিয়েছে। দর্শক-শ্রোতারা নতুন সিজনের গানগুলোও পছন্দ করবেন বলে আমরা আশাবাদী।’ 
‘মেঘদল’ ব্যান্ডের সদস্যরা

‘মেঘদল’ ব্যান্ডের সদস্যরা










দ্বিতীয় সিজনের ঘোষণার পর থেকেই শ্রোতাদের মনে কৌতূহল, কারা থাকছেন এবারের আসরে। শোনা যাচ্ছে, আগের সিজনের শিল্পীদের সিংহভাগ তো থাকছেনই। সঙ্গে যুক্ত হচ্ছেন বেশ কয়েকজন সংগীত তারকা। এই তালিকায় রকস্টার জেমস, কিংবদন্তি রুনা লায়লা ও ওস্তাদ রশিদ খানের নাম আছে প্রথম দিকেই। এছাড়াও, ‘কোক স্টুডিও বাংলা সিজন ২’তে বিশেষ চমক হিসেবে থাকছে ব্যান্ড ‘মেঘদল’। 

সিজন ওয়ানের প্রথম গান 'নাসেক নাসেক' তুমুল জনপ্রিয়তা পেয়েছিল














‘কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজনে পারফর্ম করেছিলেন পান্থ কানাই, অনিমেষ রায়,  মমতাজ, মিজান, তাহসান, নন্দিতা, বগা তালেব, ঋতুরাজ, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, অর্ণব, কানিজ খন্দকার, মধুবন্তী বাগচী, নিগার সুমি, মাশা ইসলাম সহ আরও অনেকেই।

বাবু/এমএ





  বিষয়:   কোক স্টুডিও বাংলা  কোক স্টুডিও বাংলা সিজন ২  ভালোবাসা দিবস 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy