সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মঙ্গলবার

2023-02-08T00:19:10+00:00
2023-02-08T00:19:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ-কিয়ারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৯ এএম   (ভিজিট : ১৮৬)
X

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।


এর আগে সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিয়ারা-সিদ্ধার্থের সংগীত অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন শহিদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, মনীশ মালহোত্রা প্রমুখ।


কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে রাজস্থানে হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে মুম্বাইয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের দিন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।


বিয়েতে অতিথিরা কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না, হোটেল স্টাফরা এ ঘোষণা আগেই দিয়েছিলেন। এমনকী বিয়ের কোনো ছবিও অতিথিরা সামাজিকমাধ্যমে শেয়ার করতে পারবেন না বলেও জানানো হয়।

শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। অবশেষে চার হাত এক হলো এই যুগলের।


জানা গেছে, বিয়ের পর নবদম্পতি সুখের সংসার সাজাবেন সিদ্ধার্থের বিলাসবহুল প্রাসাদোপম অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিয়েছিলেন তারকা ডিজাইনার ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি ভারতীয় রুপি।

বাবু/এসআর





  বিষয়:   সাতপাকে বাঁধা  বলিউড 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy