আমি প্রেগন্যান্ট হতে চাই: কিয়ারা

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ের আগেই কিয়ারার একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।ভক্তদের নজর যখন সিদ্ধার্থ কিয়ারার বিয়ের দিকে ঠিক এমন

2023-02-08T11:10:07+00:00
2023-02-08T12:29:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি প্রেগন্যান্ট হতে চাই: কিয়ারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১০ এএম  আপডেট: ০৮.০২.২০২৩ ১২:২৯ পিএম  (ভিজিট : ১৩৮)
X

বিয়ের আগেই কিয়ারার একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভক্তদের নজর যখন সিদ্ধার্থ কিয়ারার বিয়ের দিকে ঠিক এমন সময় ভাইরাল হলো কিয়ারার পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও। ভাইরাল হওয়া পুরনো সে ভিডিও দেখে অনেক নেটিজেনই হোঁচট খেয়েছে। কারণ কিয়ারা সে সাক্ষাৎকারে হোঁচট খাওয়ার মতোই মন্তব্য করেছিলেন।

সাক্ষাৎকারের ওই ভাইরাল ভিডিওতে কিয়ারা বলেছিলেন, ‘আমি অন্তঃসত্ত্বা হতে চাই, যাতে সেই সময়টা আমি যা ইচ্ছে তাই খেতে পারি। কিয়ারা আরও বলেছিলেন, আমি দুটো সন্তান চাই, আশা করি ঈশ্বর সেটা আমায় দেবেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে কিয়ারাকে প্রশ্ন করা হয়, যদি যমজ সন্তান হয়, তাহলে কী করবেন? এমন প্রশ্নে কিয়ারা তখন বলেন, ‘তাহলে যেন ঈশ্বর আমায় একটি মেয়ে এবং ছেলে দেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ তথ্য  জানাচ্ছে, বিয়ের দিন ৭ ফেব্রুয়ারিকেই বেছে নিয়েছেন তারা। ভেলেন্টাইন সপ্তাহের প্রথম দিন রোজ ডে তেই রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধতে চলেছে এ আলোচিত তারকা  জুটি।

বাবু/এ আর 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy