আমি মামলা তুলে নিয়েছি:সারিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী সারিকা সাবরিন তার স্বামী জিএস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা তুলে নিয়েছেন। বিবাহোত্তর

2023-02-08T13:45:35+00:00
2023-02-08T13:45:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি মামলা তুলে নিয়েছি:সারিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৫ পিএম   (ভিজিট : ১২১)
X

অভিনেত্রী সারিকা সাবরিন তার স্বামী জিএস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা তুলে নিয়েছেন। বিবাহোত্তর সংবর্ধনার মাসখানেকের মাথায় সারিকা রাহীর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে মামলা করেন।

গত বছরের নভেম্বরে সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবার আদালতে তিনি বাদী হয়ে এ মামলা করেন। তবে মামলাটি তুলে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে স্বামীর সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছেন এই অভিনেত্রী। সারিকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 



মামলা তুলে নেওয়া প্রসঙ্গে সারিকা বলেন, আমার স্বামী রাহি ক্ষমা চেয়েছে, আমি মামলা তুলে নিয়েছি। বিষয়টি নিয়ে দুই পরিবার বসেছিল। একসঙ্গে থাকার সুযোগ চেয়েছে রাহি। সেই অনুরোধে সাড়া দিয়ে আমরা এখন একসঙ্গে থাকছি। 

তিনি বলেন, আমি রাহিকে ভালোবাসি। এখন রাহির ভাড়া করা বাসা বসুন্ধরায় আছি। আমাদের এক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির লোকজন। তা ছাড়া আমিও চেয়েছি, সুন্দরভাবে সংসার করতে।

কারণ, বিয়ে ভাঙা ভালো কিছু নয়। দুজনেরই পরিবার আছে, সমাজ আছে। এটা নিয়ে তারা তো বিব্রত অবস্থায় পড়ে। সুতরাং আমরা দুজনই একসঙ্গে সংসার চালাতে চেষ্টা করে যাচ্ছি।


বাবু/এ আর 




  বিষয়:   রাহী  সারিকা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy