ভালোবাসা দিবসে রোমান্টিক ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভর রোমান্টিক ওয়েব ফিল্ম ‘উনিশ২০’। দীর্ঘ বিরতির পর এতে অপু চরিত্রে রোমান্টিক শুভর দেখা পাবে দর্শক। ট্রেলার প্রকাশের পর এরই মধ্যে শুভর রোমান্স নেটিজনদের উঞ্চ ভালোবাসায় সিক্ত হচ্ছে।

2023-02-08T19:54:35+00:00
2023-02-08T20:06:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালোবাসা দিবসে রোমান্টিক ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৪ পিএম  আপডেট: ০৮.০২.২০২৩ ৮:০৬ পিএম  (ভিজিট : ৩৪২)
X

ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভর রোমান্টিক ওয়েব ফিল্ম ‘উনিশ২০’। দীর্ঘ বিরতির পর এতে অপু চরিত্রে রোমান্টিক শুভর দেখা পাবে দর্শক। ট্রেলার প্রকাশের পর এরই মধ্যে শুভর রোমান্স নেটিজনদের উঞ্চ ভালোবাসায় সিক্ত হচ্ছে।



এক মাসের ব্যবধানে অ্যাকশন থেকে রোমান্টিক হিরো বনে যাওয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে আমি দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। সেই চেষ্টা এখনও চলছে। নাবিদ আল শাহরিয়ার থেকে অপু সেটাই প্রমাণ করে। মাত্র এক মাসের ব্যবধানে দর্শক আমাকে দুটি ভিন্ন রূপে দেখবে, অ্যাকশন থেকে সরাসরি রোমান্সে।’

আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু

আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু

‘উনিশ২০’ প্রসঙ্গে আরিফিন শুভর ভাষ্য, ‘মন ভালো করার গল্প বলবে সিনেমাটি। অনেকদিন ধরে দর্শক চাইছিলেন আমি রোমান্টিক সিনেমা করি, সে কারণে ভালোবাসা দিবসে দর্শকদের মন ভালো করতে আসছি। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, সবাই খুব পছন্দ করছেন।’


নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘উনিশ২০’ সিনেমায় আরিফিন শুভর নায়িকা আফসান আরা বিন্দু। ১৩ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।


বাবু/এমএ





  বিষয়:   রোমান্টিক ওয়েব ফিল্ম  উনিশ ২০  আরিফিন শুভ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy