প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৩ এএম আপডেট: ০৯.০২.২০২৩ ৮:০৬ এএম (ভিজিট : ১৪৪)

X
কিছু দিন আগেই ফারহান আহমেদ জোভান ও সংগীতশিল্পী সাবরিনা পড়শী জুটি হয়ে প্রথমবারের মতো নাটকের দর্শকদের সামনে হাজির হন। ‘লাভ স্টেশন’ শিরোনামের সেই নাটক বেশ দর্শকপ্রিয়তা পায়। এবার ভালোবাসা দিবসে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এ জুটি। নাটকের নাম ‘মনজুড়ে’।
এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটি ভালোবাসা দিবসে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। সাবরিনা পড়শী বলেন, আমাদের প্রথম নাটকের সফলতার পর এবার দ্বিতীয় নাটক আসছে। খুব সুন্দর গল্প। বেশ চ্যালেঞ্জিং চরিত্র। আমি নিজের শতভাগ দিয়েই কাজটি করেছি।
আশা করছি ভালো লাগবে সবার। নাটকটি নিয়ে জোভান বলেন, খুব আলাদা ও মিষ্টি একটি প্রেমের গল্প এটি। গতানুগতিক ধারার বাইরের। সব মিলিয়ে নাটকটি করে ভালো লেগেছে। পড়শীর সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। আশা করছি সবার ভালো লাগবে।
বাবু/এ আর