প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূর জুটি

বিনোদন প্রতিবেদক

বিনোদন

বাংলা চলচ্চিত্রে হঠাৎ বৃষ্টির মতো এসে মুগ্ধতায় ভাসিয়েছেন সালমান শাহ, জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন, এরপর আচমকাই ধরেছেন পরপারের ট্রেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

2023-02-09T17:14:52+00:00
2023-02-09T18:03:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূর জুটি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৪ পিএম  আপডেট: ০৯.০২.২০২৩ ৬:০৩ পিএম  (ভিজিট : ৩২৮)
X

বাংলা চলচ্চিত্রে হঠাৎ বৃষ্টির মতো এসে মুগ্ধতায় ভাসিয়েছেন সালমান শাহ, জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন, এরপর আচমকাই ধরেছেন পরপারের ট্রেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।


স্বল্প সময়ের ক্যারিয়ারে দুই ডজনের বেশি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। এর মধ্যে সর্বাধিক ছবিতে জুটি বেঁধেছিলেন শাবনূরের সঙ্গে। ঢাকাই সিনেমার ইতিহাসে সফলতম জুটি হিসেবে গণ্য করা হয় তাদের। কিন্তু সালমান শাহর মৃত্যুর মাধ্যমে দর্শকনন্দিত এ জুটির ইতি ঘটে।


সালমান শাহ ও শাবনূর

সালমান শাহ ও শাবনূর























নতুন এবং চমকপ্রদ খবর হলো, নব্বই দশকে পর্দা পাতানো সেই জুটি আবারও ফিরছে প্রেক্ষাগৃহে। আগামী ১০ ফেব্রুয়ারি বরিশালের অভিরুচি হলে মুক্তি পাচ্ছে তাদের জুটিবদ্ধ প্রথম ছবি ‘তুমি আমার’। জহিরুল হক পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিলো ১৯৯৪ সালের কোরবানির ঈদে, ১৯ মে। সে সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো ছবিটি।

সালমান শাহ ও শাবনূর অভিনীত 'চাওয়া থেকে পাওয়া' সিনেমার পোস্টার




‘তুমি আমার’র পুনরায় মুক্তির খবরটি নিশ্চিত করেছেন ছবিটির কাহিনিকার ও চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু। তিনি বলেন, “আমার বাবা জহিরুল হক (প্রয়াত) পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপ সম্বলিত প্রথম ছবি ‘তুমি আমার’ আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।’’


আব্দুল্লাহ জহির বাবু জানান, তার বাবা ছবিটির পুরো কাজ শেষ করে যেতে পারেননি। তার ভাষ্য, “আমার বাবার ইন্তেকালের পর প্রয়াত তমিজ উদ্দীন রিজভী আঙ্কেল এই ছবির অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করেন। পরে আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় সালমান ও শাবনূর অভিনীত প্রথম ছবি ‘তুমি আমার’। আমার জীবনের সম্ভবত সবচেয়ে স্মৃতি বিজড়িত এবং উল্লেখযোগ্য ছবি এটি।’’


সালমান শাহ ও শাবনূর অভিনীত 'স্বপ্নের ঠিকানা' সিনেমার দৃশ্য





প্রসঙ্গত, জহিরুল হক ও তমিজউদ্দিন রিজভী পরিচালিত ‘তুমি আমার’ ছবিতে আকাশ চরিত্রে সালমান শাহ ও ডানা চরিত্রে অভিনয় করেন শাবনূর। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কে এস ফিরোজ, প্রবীর মিত্র, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, ইদ্রিস, ববি, সজীব তাহের, রাশেদা চৌধুরী প্রমুখ।


ঢালিউডের ইতিহাসে সাড়া জাগানো জুটির মধ্যে অন্যতম ছিল 'সালমান শাহ-শাবনূর' জুটি















উল্লেখ্য, ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবিটিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো চলচ্চিত্রে কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবে অভিষেক ঘটে আব্দুল্লাহ জহির বাবুর।


বাবু/এমএ




  বিষয়:   প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূর জুটি  সালমান শাহ শাবনূর  সালমান শাহ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy